ফারুক আহমেদ, ময়মনসিংহ:
ময়মনিসংহের ১১টি আসনের মধ্যে ৮টিতে বিএনপি, ১০ দলীয় জোটের ২টি ও স্বতন্ত্র এক প্রার্থী বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। বৃস্পতিবার রাতে ময়মনসিংহের আসনগুলোর ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান।
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল ঘোড়া প্রতীক নিয়ে ১ লাখ ৮ হাজার ২৬৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২৬ ভোট। এই আসনে মোট ১৪৩টি কেন্দ্রে (হালুয়াঘাটে ৯৪টি ও ধোবাউড়ায় ৪৯টি) ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এই আসনে মোট বৈধ ভোট পড়েছে দুই লাখ ৬৪ হাজার ৬৭৩টি।
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ১০ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মুহাম্মদুল্লাহ ১ লাখ ৪৬ হাজার ২০২ ভোট পেয়ে বেসরকারি বিজয়ী হয়েছেন।। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোতাহার হোসেন তালুকদার পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৪৩৮ ভোট। এই আসনে মোট ১৭৪টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী মো. ইকবাল হোসেইন ৭৫ হাজার ৩২০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী আহমেদ তায়েবুর রহমান হিরন পেয়েছেন ৬৫ হাজার ৯৯৫ ভোট। এই আসনের মোট ৯২টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ১ লাখ ৮১ হাজার ৪৪৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ১০ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কামরুল আহসান এমরুল পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১৮০ ভোট। এই আসনের ১৭৯টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জাকির হোসেন বাবলু ১ লাখ ২৮ হাজার ৯০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ পেয়েছেন ১ লাখ ২ হাজার ২২৬ ভোট। এই আসনের ১০৪টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কামরুল হাসান মিলন ৭৭ হাজার ৩২৫ ভোট পেয়ে বেরকারি ভাবে বিজয়ী হয়েচেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থী আখতার সুলতানা ফুটবল পেয়েছন ৫৩ হাজার ২৯১ ভোট। এই আসনের ১২১টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন ৯৬ হাজার ৯৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতে ইসলামীর প্রার্থী আসাদুজ্জামান সোহেল পেয়েছেন ৮৫ হাজার ১৫১ ভোট। এই আসনের ১২১টি কেন্দ্রে ভোটগ গ্রহন অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফল্লাহেল মাজেদ ১ লাখ ৮ হাজার ৬৮৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী এলডিপির অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল ছাতা প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৫১৫ ভোট। এই আসনের ৯২টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইয়াসের খান চৌধুরী ৮৬ হাজার ১৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিডিপির ফুলকপি প্রতীকের প্রার্থী আনোয়ারুলল ইসলাম পেয়েছেন ৭১ হাজার ২৯১ ভোট। এই আসনের ১২১টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আখতারুজ্জামান বাচ্চু ৭৫ হাজার ৫৭৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র হাঁস প্রতীকের প্রার্থী আবু বক্কর সিদ্দিকুর রহমান পেয়েছেন ৬৬ হাজার ৯৯৯ ভোট। এই আসনের ১১১টি কেন্দ্রে ভাট গ্রহন অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ১ লাখ ১১ হাজার ২৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হযে়ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র হরিণ প্রতীকের প্রার্থী মোরশেদ আলম পেয়েছেন ৬৬ হাজার ১৬ ভোট। এই আসনের ১০৭টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।




