ত্রিশালে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

oplus_0

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : শনিবার ময়মনসিংহের ত্রিশালে কর্মরত সাংবাদিকদের দিনব্যাপী ‘নির্বাচনী রিপোটিং, ফ্যাক্ট চেকিং এন্ড ডিজিটাল ভেরিফিকেশন‘ বিষয়ক এক কর্মশালা ত্রিশাল অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

প্রেস ক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহতাসিম, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

প্রশিক্ষক হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন সেনা বাহিনীর পদাতিক প্রশিক্ষক মেজর মহেববুল্লাহ সাদী এসপিজি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব বিদ্যালয়ের ফিল্ম এন্ড স্টাডিজ বিভাগের সহকরী অধ্যাপক সাবরিনা আক্তার রাহা, আইন বিষয়ে পরামশ প্রদান করেন ত্রিশাল থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন।

পূর্বের খবর‘পদ নয় মানুষের ভালোবাসাই শক্তি’ ধানের শীষে ভোট চেয়ে কুদ্দুস খানের ব্যতিক্রমী প্রচারণা
পরবর্তি খবরনির্বাচনী রিপোর্টিংয়ে ফ্যাক্ট চেকিং ও ডিজিটাল ভেরিফিকেশন বিষয়ক কর্মশালা