আরিফ রববানী ময়মনসিংহ।।
ব্যাপক ঝাক জমক ও উৎসব মোখর পরিবেশে ময়মনসিংহে উদ্বোধন করা হয়েছে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা।
শুক্রবার (৫ডিসেম্বর) সকালে জেলা ক্রীড়া সংস্থা,ময়মনসিংহের আয়োজনে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে উক্ত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।
এসময় তিনি তার বক্তব্যে সঠিক সময়ে খেলা উদ্বোধন করতে পেরে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন-খেলাধুলার মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর উন্নত ও শান্তিপূর্ণ বাংলাদেশ উপহার দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য। বিশ্বের বুকে বাংলাদেশকে একটি স্বাধীন মর্যাদাসস্পন্ন ও সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে ও বাংলাদেশকে বিশ্বে প্রতিষ্ঠা করতে হলে ক্রিকেট ও ফুটবলের মতো জনপ্রিয় খেলাগুলোতে আন্তর্জাতিক মানে পৌঁছানো, কাবাডির মতো দেশীয় খেলাকে বিশ্ব দরবারে নিয়ে আসা, এবং হকি, রাগবির মতো খেলাগুলোকে আরও উন্নত করা জরুরি; এর জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণ, উন্নত অবকাঠামো, খেলোয়াড়দের পেশাদারিত্ব বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ ও ভালো ফলাফল অর্জন করতে হবে। তিনি খেলোয়াড়দের প্রতি আহবান জানিয়ে বলেন- আসুন আমরা খেলাধুলার মাধ্যমে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার লক্ষে আগামী দিনে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন রয়েছে তা বাস্তবায়নে কাজ করি।
উদ্বোধনী বক্তব্যে সভাপতির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা সবাই মিলে বর্তমান সরকারের নেতৃত্ব জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। । এক্ষেত্রে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। সকল ক্ষেত্রেই পুলিশ পেশাদারিত্ব্যের সাথে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে। আগামী দিনেও যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের সক্ষমতা রয়েছে। এ দায়িত্ব সফলতার সাথে পালন করে যাচ্ছে।
ময়মনসিংহের ঐতিহ্যবাহী চিকিৎসাসেবা প্রতিষ্ঠান প্রান্ত স্পেশালাইজস হসপিটালের সার্বিক সহযোগীতায়
টুর্নামেন্টে ১১টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় থানার ঘাট স্পোর্টিং ক্লাব ও — মোহামেডাম স্পোটিং ক্লাবের অংশগ্রহণ করে।
এসময় প্রধান অতিথি আরোও জানান-আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি যেন খেলাটা সঠিক সময় শুরু করতে পারি, আজ এই শীতের মৌসুমে ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে সঠিক সময় খেলাটা উদ্বোধন করতে পারায় মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির ১ নং সদস্য,এনামুল হক আকন্দ লিটন,প্রান্ত স্পেশালাইজস হসপিটালের পরিচালক মনসুর আলম চন্দনসহ জেলা ক্রীড়া সংস্থা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার সদস্য বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মাহবুবুল আলম,সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল আমীন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




