ফারুক আহমেদ :
মঙ্গলবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মাল্টি – স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে আন্তঃধর্মীয় সম্প্রতিঃ বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। ইয়াজদানী কোরায়শীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্প সম্পর্কে উপস্থাপন করেন ড. নাজমুন নাহার নূর লবনা। প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব বিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক স্বপ্না পাপুল ও জন প্রশাসন ও শাসন বিভাগের সহকারী অধ্যাপক তানজিল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৃদুল কান্তি বড়ুয়া, ফাদার নরবার্ট গোমেজ, স্বামী কল্যাণদাননন্দ, ময়মনসিংহ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আমিনুল হক, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের বিপিন চন্দ্র বিশ্বাস, ময়মনসিংহ তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ প্রমুখ।




