বিএনপির পদ ফিরে পেলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মির্জা আল মাহমুদ

আরিফ রববানী ময়মনসিংহ:
বিএনপির সদস্য পদ ফিরে পেয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ। তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য। বুধবার (২৬ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ।

এর আগে ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য পদ থেকে বহিষ্কার হন অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ। পরবর্তীতে ২০২৩ সালের ৬ মার্চ বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত আবেদন করেন এই বিএনপি নেতা। মূলত ওই আবেদন বিবেচনায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

দলীয় সূত্র জানায়, অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ ময়মনসিংহ নগরীর চূড়খাই এলাকার বাসিন্দা। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে একাধিক মামলা-হামলায় নির্যাতিত এই নেতা ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

খবরের সত্যতা নিশ্চিত করে অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন একই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান পাশাপাশি এব্যাপারে সার্বিকভাবে সহযোগীতা করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সম্মানিত মহাসচিব সিনিয়র এডভোকেট ব্যারিষ্টার কায়সার কামাল সহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন-শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আমি শ্রদ্ধাশীল এবং অনুগত। তিনি বলেন-দুঃসময়ে অনেক নির্যাতন-অত্যাচার সহ্য করেছি, দল আমার প্রতি ভূল বুঝেছিলো, দলীয় পদ ফিরিয়ে দেওয়ার মাধ্যমে দল আবারও প্রমাণ করেছে জাতীয়তাবাদী দল তার ত্যাগী নির্যাতিত কর্মীদের সবসময় মুল্যায়ন করে। তিনি আশা পোষণ করেন দল যেভাবে তার কর্মীকে মুল্যায়ন করেছেন সেভাবেই আগামী দিনেও দলের যে কোনো কর্মকাণ্ড বাস্তবায়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আশা করছি ময়মনসিংহ-৪ (সদর) আসনেও দল আমাকে মূল্যায়ন করবে।

পূর্বের খবররাজধানীর সবুজবাগ সরকারি কলেজে নবীনবরণ উৎসব অনুষ্ঠিত
পরবর্তি খবরত্রিশালে বন্ধুর হাতে বন্ধু খুন, ঘাতক অনিক অস্ত্র নিয়ে আত্নসমর্পন করল থানায়