বিএনপির গণসংযোগে গুলি : সরোয়ার হত্যার ২ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে র‍্যাবের সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঘটনার ৩৫ ঘণ্টার মধ্যে নগরীর বিভিন্ন জায়গায় অভিযানের পর চান্দগাঁওয়ের আজীমপুর থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। দুজনই হত্যা মামলার আসামি।

এর আগে বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগকালে সরোয়ারকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

পূর্বের খবরগ্রামীণ নারী দিবসে ময়মনসিংহে ১২ তৃণমূল নারীকে সম্মাননা
পরবর্তি খবরময়মনসিংহ সদরে মোবাইল কল – এসএমএস এর মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতি মনিটরিং